আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জায়নবাদী ইসরাইলের গোয়েন্দা নেটওয়ার্কের বিরুদ্ধে আবারও সফলতা পেয়েছে লেবানিজ নিরাপত্তা বাহিনী।
এবার বিভিন্ন দেশে ইসরাইলি দূতাবাসের সাথে সম্পর্ক রাখার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃত ঐ ৫ গোয়েন্দার মধ্যে ২ জন লেবানিজ পুরুষ, ১ জন ফিলিস্তিনী শরণার্থী এবং ২ জন নেপালি যুবতি।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তথ্য সরবরাহের জন্য তারা তুরস্ক, জর্ডান, ব্রিটেন ও নেপালে অবস্থিত ইসরাইলি দূতাবাসে যোগাযোগ করেছে।
নেপালি ঐ দুই যুবতি, লেবাননে নারী গৃহকর্মী সাপ্লাইয়ের পাশাপাশি জায়নবাদী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে সক্রিয় ছিল। ঐ সকল নারী কর্মীদেরকে নেপালে অবস্থিত ইসরাইলি দূতাবাসের টেলিফোন নাম্বার দেওয়া হত, তারা তাদের লেবানিজ মালিকের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তা জায়নবাদী ইসরাইলি দূতাবাসে সরবরাহ করতো।
উল্লেখ্য, লেবাননের নিরাপত্তা বিভাগ, বিগত বছরগুলোতে জায়নবাদী ইসরাইলের গোয়েন্দা নেটওয়ার্কের বিরুদ্ধে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে। এ নাগাদ ইসরাইলের সাথে সম্পৃক্ত বিভিন্ন নেটওয়ার্ক চিহ্নিত এবং সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে এ বাহিনী।#